প্রকাশিত: Sat, Jan 14, 2023 9:39 AM আপডেট: Thu, Jun 4, 2026 2:17 PM
পাঠ্যবইয়ের ভুলগুলো ক্রমান্বয়ে সংশোধন করা হবে: শিক্ষামন্ত্রী
সাজিয়া আক্তার: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমে চলতি বছরে শিক্ষার্থীদের হাতে পরীক্ষামূলক সংস্করণ হিসেবে নতুন বই তুলে দেওয়া হয়েছে। ২৩, ২৪ ও ২৫- এই তিন বছর মিলে নতুন শিক্ষা-কার্যক্রম বাস্তবায়ন হবে। শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপহার বিতরণ এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষা-কার্যক্রমে যেতে হলে সেটি কিন্তু অনেক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। আমরা এখনও সেই স্টেজের মধ্যেই আছি। গত বছর সারা দেশের ৬২টি মাধ্যমিক বিদ্যালয়ে আমরা নতুন বই দিয়েছি। অসাধারণ সাড়া পেয়েছি। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। কিন্তু তারপরেও এ বছর আমাদের সব প্রতিষ্ঠানে (৩৩ হাজার মাধ্যমিক বিদ্যালয়ে) আমরা পরীক্ষামূলক সংস্করণ হিসেবে নতুন এই বইগুলো দিয়েছি। তিনি বলেন, আমরা প্রতিনিয়ত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষাবিদদের কাছ থেকে ফিডব্যাক নিব। সারা বছর এগুলোকে পরিমার্জন-পরিশীলন করব। কাজেই এবার ষষ্ঠ, সপ্তম ও প্রথম শ্রেণিতে যে বইগুলো দেওয়া হয়েছে সেই বইয়ে ভুল থাকতে পারে, বইগুলোতে যে বিষয় অন্তর্ভুক্ত হয়েছে সেখানে কারো কারো অস্বস্তি থাকতে পারে, আপত্তি থাকতে পারে। আপনারা সেগুলো আমাদেরকে জানাবেন। আমরা আগামী বছর সেগুলো সংশোধন করব এবং বাকি ক্লাসের বইগুলো সেই আলোকে তৈরি করব। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী